,

‘ক্যারিয়ারের কয়েকটি ধাপ আমি দেখেছি’

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা হিসেবে গতকাল ক্যারিয়ারের তৃতীয় ছবি মুক্তি পেল চিত্রনায়িকা পূজা চেরির। ‘দহন’ শিরোনামে ছবিটি প্রায় অর্ধশত হলে মুক্তি দেওয়া হয়েছে। রায়হান রাফির পরিচালনায় দ্বিতীয়বারের মতো সিয়াম-পূজা জুটিকে এই ছবিতে দেখা যাবে। এর আগে ছবিটি মুক্তির দুটি তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত মুক্তি পেল ছবিটি।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এই ছবিটি প্রসঙ্গে পূজা বলেন, ‘একজন দর্শকের জায়গা থেকে যদি বলি, আমাদের চলচ্চিত্রের গল্প বদলের যে হাওয়া লেগেছে সেটি অনেক ইতিবাচক। দহনও ভিন্নধাঁচের একটি গল্প। গতানুগতিক প্রেম বা অ্যাকশন থেকে বের হয়ে দর্শকরা এখানে সমসাময়িক প্রেক্ষাপটের গল্প দেখবেন। এটুকু ছবির একজন হিসেবে আমি মনে করি।’

নায়িকা হিসেবে তৃতীয় ছবি হলেও এর আগে শিশুশিল্পী হিসেবেও ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই প্রসঙ্গে পূজা আরো বলেন, ‘শিশুশিল্পী হিসেবে আমি ছবি ও বিজ্ঞাপন করেছি। সেখান থেকে অনেক দর্শকই হয়তো আমাকে চেনেন। কিন্তু নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করাটা চ্যালেঞ্জের ছিল। ক্যারিয়ারের কয়েকটি ধাপ আমি দেখেছি। সেই জায়গা থেকে অভিনয়ের জন্য সব কষ্ট আমি করতে পারি। আমি কৃতজ্ঞ দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর