বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী ইজতেমার মাঠে হতাহতের ঘটনা দুখঃজনক: বাবুনগরী

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : টঙ্গী ইজতেমার মাঠ দখল করতে নিরীহ, নিরস্ত্র উলামায়ে কেরাম, তাবলিগের সাধারণ সাথী ও মাদরাসা ছাত্রদের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

শনিবার এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, টঙ্গীর মাঠে হতাহতের ঘটনা বড়ই দুঃখজনক৷ নিজেদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা তাবলীগের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে৷

দাওয়াত ও তাবলিগ হলো, ঈমান-আমাল শিক্ষার অন্যতম প্ল্যাটফর্ম৷ ঈমান-আমালে শিক্ষার সাথে সাথে তাবলীগের অন্যতম উদ্যেশ্যে হলো পরস্পর জোড় মিল ও মুহাব্বাত পয়দা করা৷ তাই পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে এ কাজ করতে হবে৷

যুগ যুগ ধরে তাবলিগের কাজ স্বমহিমায় চলে আসছে৷ তাবলিগ জামাতে কোন বিভক্তি ছিল না৷ বর্তমানে তাবলিগ জামাতে বিভক্তি ও হতাহতের মতো ন্যাক্কারজনক গঠনা ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত বলে আমি মনে করি৷

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ সিদ্ধান্ত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত