,

আট বছরে এক আর দুই সপ্তাহে দুইয়ের রহস্য

news-image

স্পোর্টস ডেস্ক : আ-ট বছর অপেক্ষার পর সেঞ্চুরি এলে অন্য রকম ভালো লাগা তো কাজ করবেই। জিম্বাবুয়ের বিপক্ষে গত মাসে দারুণ সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ ভালো লাগার বিশেষ কারণ হিসেবে বলেছিলেন, দেশের মাটিতে এটা যে তাঁর প্রথম সেঞ্চুরি! চারটি সেঞ্চুরি বিভুঁইয়ে করার পর মাহমুদউল্লাহ দেশের মাটিতে টানা দুটি সেঞ্চুরি করলেন। শেষ দুটি সেঞ্চুরি টেস্টে। টেস্টে এক সেঞ্চুরি পেতে আট বছর অপেক্ষায় থাকতে হয়েছিল যাকে, সেই তিনি দুই সপ্তাহের ব্যবধানে করলেন দুটি সেঞ্চুরি!

টেস্টে মাহমুদউল্লাহর ব্যাটিং গ্রাফ প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠছিল। ৪০ টেস্টে যার নামের পাশে একমাত্র সেঞ্চুরি, এমন ব্যাটসম্যানকে নিয়ে প্রশ্ন উঠবেই। আগের সিরিজে অধিনায়ক ছিলেন বলে নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নগুলো সরাসরি সামলাতেও হয়েছে। মাহমুদউল্লাহ নিজেকে কোনো অজুহাতের ঢালে আড়াল করতে চাননি। আর চাননি বলেই হয়তো তিন টেস্টে দুই সেঞ্চুরির দেখা মিলল তাঁর ব্যাটে।

আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, নিজেও ভেবেছেন নিজের ব্যাটিং নিয়ে। নিয়মিত চারে-পাঁচে ব্যাট করছেন, গড় ত্রিশের নিচে; নিজেই নিজেকে আতশকাচের নিচে নিয়ে গিয়েছিলেন। আর তাতেই গত তিন টেস্টে তাঁর ব্যাটিং গড় ৭৬.৭৫! ওয়ানডেতে দলের অপরিহার্য ব্যাটসম্যান কেন টেস্টে এত বিবর্ণ, টেস্টে নামলে কী হয়…এই প্রশ্নগুলো আসলে মাহমুদউল্লাহর মাথাতেও ঘুরছিল। টেস্টে কীভাবে ব্যাটিং করবেন, কতটা বদল আনবেন; এই সব ভাবতে ভাবতে বেলা পার। অবশেষে একটা ‘ইতিবাচক’ সিদ্ধান্ত বদলে দিল মাহমুদউল্লাহকে।

বদলের সূত্রটা মাহমুদউল্লাহ এভাবে ধরিয়ে দিলেন, ‘পরিবর্তন বলতে আমি মানসিক কিছু বদল এনেছি। আমি চিন্তা করেছিলাম, আমি যেভাবে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ব্যাট করি, আমার ব্যাটিংয়ের সঙ্গে ওই ধরনটাই বেশি মানিয়ে যায়। আমি চাচ্ছিলাম যে শুরু থেকেই ইতিবাচক থাকব। যদি মারার বল প্রথম বলেই পাই, আমি মারব। আমার মানসিকতা ওই রকমই ছিল। তবুও বলতে হচ্ছে, এখানে আমাকে কষ্ট করেই ব্যাট করতে হয়েছে।’

এই ইতিবাচক পরিবর্তনের শুরুটা যে জিম্বাবুয়ের বিপক্ষেই করেছিলেন, তাও বললেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে যখন দ্বিতীয় টেস্টটা খেলতে নামি, আমি তখন থেকেই চেষ্টা করছিলাম, বল কী হবে না হবে এসব আমার নিয়ন্ত্রণে থাকবে না। আমি নিয়ন্ত্রণ করতে পারব আমার মানসিক সুস্থিরতা। আমি চিন্তা করছিলাম ইতিবাচক থাকলে আমার খেলার জন্যও ভালো হবে। এর বাইরে বেশি কিছু চিন্তা করিনি।’

সর্বশেষ দুটি সেঞ্চুরি পেলেন ছয় আর সাতে ব্যাট করে। এটাও কি কোনো ভূমিকা রেখেছে এই বদলে? টেস্টের তিন সেঞ্চুরির তিনটাই ৬, ৭, ৮-এ। এই দুই টেস্টের আগে ওয়ানডেতে যেবার সেঞ্চুরি পেয়েছিলেন (গত চ্যাম্পিয়নস ট্রফিতে), সেই ম্যাচেও নেমেছিলেন ছয়ে। মাহমুদউল্লাহ ছোট্ট জবাবে পুনরোক্তি করলেন। একমাত্র রহস্য: বি পজেটিভ!

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর