,

বিয়ে করলেন নিক-প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার পর খ্রিস্টান রীতিতে বিয়ে করেছেন তারা। এর আগে গেলো আগস্ট মাসে তাদের বাগদান সম্পন্ন হয়।

যোধপুরের উমেদ ভবনে দুই তারকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামীকাল ২ ডিসেম্বর হিন্দু রীতিতে বিয়ে করবেন নিক-প্রিয়াঙ্কা।
বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ভবনে নিয়োগ করা হয় নিরাপত্তারক্ষীবাহিনী। এ দায়িত্বে থাকাকালীন নিরাপত্তারক্ষীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। উমেদ ভবনের ক্যাটারিং কর্মীদের জন্যও একই ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে যে অতিথিরা উপস্থিত থাকবেন, অনুষ্ঠানে থাকাকালীন তারাও স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। অনুষ্ঠানের কোনও ছবি তোলা যাবে না বলে জানানো হয়েছে।

দুটি মার্কিন এবং একটি ভারতীয় ম্যাগাজিন ইতোমধ্যেই প্রিয়াঙ্কা-নিকের সঙ্গে বিয়ের ছবির জন্য চুক্তি করেছে। ফলে বিনা অনুমতিতে বিয়ের কোনও ছবি বাইরে প্রকাশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বলিউড তারকার বিয়েতে এমন ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগেই দীপিকা-রণবীরের বিয়েতেও মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়। যার ফলে বিয়ের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রণবীর-দীপিকার বিয়ের কোনও ছবি সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর