,

মাহমুদুল্লাহ’র তৃতীয় শতকে রানের পাহাড়ে বাংলাদেশ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : দলের পঞ্চ পাণ্ডবের মধ্যে তিনি একজন। ওয়ানডে ক্রিকেটে বহুবার দলের ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ২০১৫ সালে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক শতক হাঁকান বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তিনি। তবুও টেস্ট খেলতে পারেন না মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা অপবাদ রয়েছে। ক্যারিয়ারের ৪১ টেস্টে মাত্র একটি সেঞ্চুরি এই অপবাদের পালে হাওয়া দেয়।

চন্ডিকা হাতুরাসিংহের আমলে দল থেকে বাদও পড়তে হয় বর্তমান টেস্ট দলের এই সহঅধিনায়কের। তবে শেষ চার ইনিংসে দুই সেঞ্চুরি করে অপবাদ ঘুচিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি।

এবার মাহমুদুল্লাহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় শতক। ৯৯ রানের পরে চার মেরে ২০৩ বলে শতকটি পূরণ করেন।
মাহমুদুল্লাহ যোগ্য সঙ্গ দিচ্ছিলেন লিটন দাস। তবে লাঞ্চের পর ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন লিটন। এর পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মেহেদি মিরাজ। ২৬ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিকেনের বলে আউট হন তিনি।

মাহমুদুল্লাহ শতকে ৮ উইকেট হারিয়ে ৪৪০ রানে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিরণ পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শিমরণ হেটমেয়ার, শেন ডরিচ(উইকেট-কিপার), জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিষু, কেমার রোচ ও শেরমন লুইস।

https://www.youtube.com/watch?v=K4210dVaOds

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী