,

প্রিয়াঙ্কার সামনে নিকের আচরণে ‘অবাক’ আত্মীয়রা

news-image

বিনোদন ডেস্ক : ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে বসবে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আসর। প্রিয়াঙ্কা-নিকের বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই তৈরি উমেদ ভবন প্রাসাদ। অতিথিরাও পৌঁছে গেছেন। জোনাস এবং চোপড়া পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবারই পৌঁছে যান যোধপুরে। তবে এসবেই মধ্যেই এই বিয়ে নিয়ে মুখ খুলেন নিকের ভাই জো।

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়ে নিয়ে বেশ মজাই করলেন জো। কথায় কথায় তিনি বলেই ফেলেন, নিক হলেন প্রিয়াঙ্কার প্রিয় ‘পোষ্য’ (পাপি ডগ)। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়ার ভালবাসায় নিক যেমন বাধ্য ছেলের মত আচরণ করেন আজকাল, তা দেখে জো নাকি মাঝে মধ্যেই হেসে ফেলেন। জো জোনাসের ভাবি স্ত্রী সোফি টার্নার (গেম অফ থ্রোনসের অভিনেত্রী)-ও নাকি নিককে দেখে সেই একই কথা মনে করেন। প্রিয়াঙ্কা সামনে এলেই যেভাবে বাধ্য ছেলের মত আচরণ করেন নিক, তা দেখে অবাক হয়ে যান তাঁরা। কিন্তু, নিক-প্রিয়াঙ্কার ভালবাসা দেখে তাঁরা বেশ উপভোগ করেন বলেও জানান জো জোনাস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর