,

সেঞ্চুরির পথে মাহমুদউল্লাহ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় দিন ব্যাট করছে টাইগাররা। প্রথম দিন অভিষিক্ত টাইগার ওপেনার সাদমান ইসলামের পর দলের হাল ধরেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। ৮০ রানে সাকিব বিদায় নিলেও লড়াই চালিয়ে যান। মাহমুদউল্লাহ পর দুর্দান্ত ফিফটি তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে যান লিটন দাস। কিন্তু বিরতির পর আর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

বিরতির পর ফিরেই উইন্ডিজ পেসার কার্লোস ব্র্যাথওয়েটের বলে বোল্ড হন লিটন। আউট হওয়ার আগে ৮ চার ও ১ ছক্কায় ১০০ স্ট্রাইক রেটে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। মাহমুদউল্লাহ’র সঙ্গে তার ৯২ রানে জুটি বাংলাদেশের রান চারশ ছুঁই ছুঁই অবস্থানে যেতে রেখেছে অনন্য ভূমিকা। মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৯১ রানে। ৮৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। বাংলাদেশের স্কোর ৪২৮/৭।

এদিকে, দ্বিতীয় দিন ৫৫ রানের খেলতে নামা সাকিব বিদায় নেন ৮০ রানে। কেমার রোচের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে বাইশ গজের ক্রিজ ছাড়েন টাইগার অধিনায়ক।

এর আগে প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। এদিন পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন অভিষিক্ত টাইগার ওপেনার সাদমান ইসলাম। ১৯৯ বলে ৭৬ রান করে বিদায় নেন এই তরুণ। তবে প্রথম ঘণ্টা শেষেই ফেরেন ওপেনার সৌম্য সরকার। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে ৪২ বল খেলে ১৯ রান করে রোস্টন চেজের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য। বিরতির আগে আউট হন মুমিনুল হকও। ৪৬ বলে ২৯ রান করে কেমার রোচের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

এ সময় ব্যাট হাতে দলকে এদিয়ে নিতে থাকেন সাদমান ও মিঠুন। তবে দলীয় ১৫১ রানে মিঠুনকে (২৯) বোল্ড করেন দেবেন্দ্র বিশু। এরপর স্কোর বোর্ডে মাত্র ১০ রান যোগ করতে বিশুর আঘাতেই বিদায় নেন সাদমান। অভিষিক্ত এই তরুণ ১৯৯ বলে ৭৬ রানের রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

এরপর দলীয় ১৯০ রানে বিদায় নেন মুশফিক। ব্যক্তিগত ১৪ রান করে লুইসের বলে বোল্ড হন এই টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

https://www.youtube.com/watch?v=K4210dVaOds

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর