,

নাম থেকে ‘খান’ মুছে ফেললেন মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর এক ছাদের নিচে সংসার করেছেন বলিউড অভিনেতা আরবাজ খান ও মালাইক আরোরা। ২০১৬ সালে হঠাৎ করেই তারা আলাদা হয়ে যান। ২০১৭ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

ছাড়াছাড়ির পর থেকে মালাইকা অনেকটা চুপ থাকলেও হঠাৎ করেই চলতি বছরের শেষের দিকে আলোচনায় এসেছেন। অর্জুন কাপুরের সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন এ আলোচনার সৃষ্টি হয়।

অর্জুনের সঙ্গে বিয়ের বিষয়ে এখনো দুজনের কেউ কোনো ঘোষণা দেননি। কিন্তু এরই মধ্যে সেই গুঞ্জনে আরেকটু রসদ জুগিয়েছেন মালাইকা।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে মালাইকা তার নামের অংশ ‘খান’ পদবি বাদ দিয়েছেন। নামের পদবি বাদ দেয়া ছাড়াও তিনি কয়েক দিন ধরে ‘এএম’ (অর্জুন-মালাইকা) লেখা লকেট পরছেন।

এএম লেখা ওই লকেট পরার পর থেকে অর্জুন-মালাইকাকে নিয়ে বলিউডপাড়ায় আলোচনার ঝড় বইছে। আলোচনার সূত্রপাত হয়; কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে অর্জুন সিঙ্গেল নন বলে ঘোষণা দেয়ার পর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর