,

খুলনায় বাসায় ঢুকে মন্ত্রীর জামাতাকে দুর্বৃত্তের গুলি

news-image

খুলনা প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা প্রভাস কুমার দত্তকে (৫০) বাসায় ঢুকে করে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তরা খুলনা মহানগরীর বকশীপাড়া বাইলেনের প্রভাসের বাসায় ঢুকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রভাস কুমার দত্তের পিতার নাম চিত্ত রঞ্জন দত্ত। তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে প্রভাসের বাসায় ডুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রভাস চন্দ্রের পেটের ডান দিকে গুলি লেগেছে। তার এখন অস্ত্রোপচার চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর