,

বেনাপোলে আওয়ামী লীগ নেতাকে বোমা মেরে হত্যা

news-image

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৫০) বেনাপোলে উত্তর কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আমিরুল মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দুর্বৃত্তরা তার দিকে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে আমিরুলের মাথাসহ শরীর ক্ষতবিক্ষত হয়ে সে ঘটনাস্থলে নিহত হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, কারা হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। খুনিদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহত আমিরুলের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর