,

‘জামায়াত-বিএনপি আর নীতিহীন কামাল সাহেবদের প্রতীক একই’

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধাপরাধী জামায়াত, বিএনপি আর নীতিহীন ড. কামাল সাহেবদের নির্বাচনী প্রতীক একই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৩০ নভেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের ২৫ জনকে মনোনয়নের মাধ্যমে ধানের শীষ প্রতীক দিয়ে তাদের নির্বাচনী বৈতরণী পার করার সুযোগ করে দিয়েছে বিএনপি। আর বিএনপি-জামায়াতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভুত হয়েছেন নীতিহীন ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রব, কাদের সিদ্দীকিসহ অন্যান্যরা। তারা প্রথম থেকেই বলে আসছিলেন জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না। আর এখন তারাই ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে যাচ্ছেন এবং সেখানে জামায়াতকেও ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিৎ রায় নন্দি, অভিনেতা ও শিক্ষাবিদ ড. ইনামুল হকসহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর