,

রাতে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, এরপর…

news-image

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবদুল হামিদ (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আবদুল হামিদ সোনাতলা পৌর এলাকার বাসিন্দা। গত ২২ নভেম্বর সোনাতলা পৌর এলাকার ওই এক গৃহবধূ (২৫) নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। তখন তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে গ্রামের আবদুল হামিদ কক্ষে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তার স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে আবদুল হামিদ পালানোর চেষ্টা করে। কিন্তু হামিদকে হাতেনাতে ধরে ফেলেন ওই গৃহবধূর স্বামী। পরে বিষয়টি নিয়ে এলাকার মুরব্বিরা মীমাংসার কথা বলে আবদুল হামিদকে ছাড়িয়ে নিয়ে যায়।

ওই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে আবদুল হামিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল হক বাবুসহ পাঁচজনকে আসামি করে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘আবদুল হামিদকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর