,

প্রস্রাব চেপে রেখে বিপদে যুবক, যা হলো…

news-image

অনলাইন ডেস্ক : প্রস্রাব চেপে রাখার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এতে না জেনে বড় বিপদ ডেকে আনছেন অনেকে। সম্প্রতি চিনের একটি ঘটনা তাই বলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মেট্রো’-তে প্রকাশিত খবরে বলা হয়, গত জুন মাস থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন চীনের বাসিন্দা জোউ। শেষে উপায় না পেয়ে চিকিৎসকদের কাছে যান তিনি। সেখানে জোউয়ের শারীরিক পরীক্ষা করতেই চিকিৎসকদের কাছে ধরা পড়ে অবাক করার মতো বিষয়।

এক্স রে রিপোর্টে দেখা যায়, জউয়ের পাকস্থলীতে বিশাল আকৃতির একটি পাথর রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপারেশনের পরে জোউয়ের শরীর থেকে বের করা হয় পাথরটি।

প্রতিবেদনে আরও বলা হয়, পাথরটি দৈর্ঘ্যে প্রায় ১৩ সেন্টিমিটার। চিকিৎসক দলের অন্যতম সদস্য হুয়ান জানান, উটপাখির ডিমের সাইজের পাথরটি। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন জোউ।

তবে কী করে তার শরীরে এত বড় পাথর এল? এমন প্রশ্নের উত্তরে হুয়ান বলেন, ‘কম পানি খাওয়া, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা কিংবা প্রস্রাব চেপে রাখার অভ্যাসের ফলে পাথর জমতে পারে মূত্রনালিতে। সুতরাং প্রত্যেকের এইসব বিষয়ে সাবধান থাকা উচিত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর