,

‘বাংলাদেশের অবস্থা অনেক ভালো’

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবির এক নিরাপত্তা কর্তা গ্যালারিতে দর্শকের উপস্থিতি দেখে বেশ খুশি, ‘টেস্টের বিচারে অনেক দর্শক অবশ্যই!’ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন বলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ একটু বেশি দর্শক, টেস্টে যেটি বিরল দৃশ্য। বিপুল দর্শককে হতাশ করেনি বাংলাদেশ—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রান তুলে। টেস্ট অভিষিক্ত সাদমান ইসলাম তো মনে করেন, ‘বাংলাদেশের অবস্থা আজ অনেক ভালো।’

ধবলধোলাইয়ের অভিযানে নামা বাংলাদেশ প্রথম দিন শেষে কোথায় দাঁড়িয়ে, এ প্রশ্নে দুই ধরনের উত্তর পাওয়া যেতে পারে—অনেকটা অর্ধপূর্ণ গ্লাসের মতো। তবে সাদমান বলছেন, বাংলাদেশ সুবিধাজনক অবস্থানেই আছে, ‘বাংলাদেশের অবস্থা আজ অনেক ভালো। কাল আমাদের পুরো দিন বাকি আছে। চেষ্টা করব আমাদের দলের যে পরিকল্পনা, সেটি কাজে লাগাতে। হয়তো কাল সৃষ্টিকর্তা আরও ভালো কিছু করার সুযোগ করে দেবেন।’

বাংলাদেশ কোন পরিকল্পনায় এগোচ্ছে, সেটিও কিছুটা খোলাসা করেছেন সাদমান। বাংলাদেশ চাইছে লম্বা জুটি গড়ে বড় স্কোর গড়তে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের কাঁধে রানের বোঝা চাপিয়ে দিতে। সেই বোঝার চাপে ক্যারিবীয়রা আর পরে যেন কুলিয়ে উঠতে না পারে। সাদমান আশাবাদী, পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব নয়, ‘টস জেতার পর আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল বড় জুটি গড়ার। হয়তো আমাদের একটা বড় জুটি হয়েছে, সাকিব ভাই আর রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের জুটি হয়েছে। এই টেস্টের এখনো অনেক বাকি। কাল নিশ্চয়ই আরও বড় জুটি হবে। আমাদের যে পরিকল্পনা ছিল সেটা সফল হবে আশা করি।’

সাদমানকে আত্মবিশ্বাসী করছেন অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান (৫৫) ও মাহমুদউল্লাহ (৩১)। কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া খেলতে নামায় বাংলাদেশের ব্যাটিং গভীরতাও বেশি। ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম ও নাঈম হাসানও যে ব্যাটিং পারেন, সেটি তো চট্টগ্রাম টেস্টেই দেখা গেছে। সাদমান তাই যতটা আত্মবিশ্বাসী কণ্ঠে বলতে পারলেন, বাংলাদেশ আজ ভালো অবস্থায় আছে, নিজের দলের অবস্থান নিয়ে দেবেন্দ্র বিশু তা বলতে পারেননি। ক্যারিবীয় লেগ স্পিনারের কণ্ঠে একটু আফসোস ঝরে পড়ল, ‘আমাদের আরও এক-দুই উইকেট বেশি পাওয়া উচিত ছিল। সেটা হলে ভালো হতো। কাল এই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে, দ্রুত কিছু উইকেট তুলে নিতে হবে এবং ওদের লেজ ধরে ফেলতে হবে। এখনো পর্যন্ত উইকেট ভালো মনে হয়েছে। দেখতে হবে কতটা সময় এমন থাকে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর