,

উইকেট বিলিয়ে এলেন মুমিনুল, লাঞ্চে বিরতিতে বাংলাদেশ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিজে আসার পর থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন মুমিনুল হক। দ্রুত রান তুলছিলেন। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর ভীষণ চড়া হয়েছিলেন। টেস্ট ক্রিকেটের সঙ্গে মোটেও এ মেজাজ যায় না। শেষ পর্যন্ত এর খেসারত গুনে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। একরকম উইকেট বিলিয়ে দিয়ে এলেন লিটল মাস্টার।

কেমার রোচের বলটি ছিল শর্ট লেন্থে। অনায়াসে তা ছেড়ে দেয়া যেত। কিন্তু পুল করে উড়িয়ে মারতে গিয়ে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে এলেন তিনি। শটটি ছিল ভীষণ দৃষ্টিকটু। যেন তাকে ক্যাচ প্র্যাকটিস করালেন পয়েট অব ডায়নামো। ফেরার আগে ৪৬ বলে ২ চারে ২৯ রান করেন মুমিনুল।

প্রথম সেশন শেষে ২ উইকেটে ৮৭ রান করেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৩৬ রান নিয়ে ক্রিজে আছেন। এখন চলছে লাঞ্চ বিরতি। নতুন ব্যাটসম্যান তার সঙ্গী হবেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্তভাবে জিতে সিরিজ জয় লক্ষ্য স্বাগতিকদের। এ টার্গেটে খেলতে নেমে টস ভাগ্যকে পাশে পান টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রথম টেস্টের মতো টস জিতে এ টেস্টেও আগে ব্যাটিং নেন তিনি।

অভিষিক্ত সাদমান ইসলামকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। কিন্তু ফের ব্যর্থ হন তিনি। প্রথম টেস্টে দুই ইনিংস মিলে করেন মাত্র ১১ রান। তাই ঢাকা টেস্টে সতর্ক শুরু করেন সৌম্য। তবু ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের হতে পারেননি তিনি। রোস্টন চেজের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ওপেনার (১৯)।

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলে আনা হয়েছে দুই পরিবর্তন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই এ সিদ্ধান্ত। অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের। দলে ফিরেছেন লিটন দাস। অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিমের ‘ব্যাকআপ’ হিসেবে একাদশে ঢুকেছেন তিনি। চট্টগ্রাম টেস্টে মাত্র চার ওভার বোলিং করা মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে। এ নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম বাংলাদেশ।

প্রথম টেস্টে ইমরুল কায়েসকে ধাক্কা মেরে এক ম্যাচ নিষিদ্ধ হন শ্যানন গ্যাব্রিয়েল। তার জায়গায় দলে ফিরেছেন পেসার শারমন লুইস। ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এ একটিই।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শান ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস ও কেমার রোচ।

https://www.youtube.com/watch?v=K4210dVaOds

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর