,

বিয়ের জন্য ‘আজব সিদ্ধান্ত’ নিলেন নিক-প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই উপলক্ষে ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু হয়ে গেছে দুই পরিবারে। নিক জোনাস, জো জোনাস, সোফি টার্নাররা ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন। যার জন্য নিরাপত্তার আঁটসাট ব্যবস্থা করা হয়েছে গোটা যোধপুর জুড়ে। কিন্তু বিয়ের জন্য এবার আজব সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা-নিক।

জানা গেছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের জন্য উমেদ ভবনের নিরাপত্তা রক্ষীদের ইতিমধ্যেই ৫ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র প্রিয়াঙ্কা-নিকের নিয়োগ করা নিরাপত্তা রক্ষীরাই হাজির থাকবেন। পাশপাশি দায়িত্বে থাকাকালীন নিরাপত্তারক্ষীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তাদেরকে একটি করে এনালগ ফোন ব্যবহারের জন্য দেওয়া হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উমেদ ভবনের ক্যাটারিং কর্মীদের জন্যও সেই একই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রিয়াঙ্কা, নিকের বিয়েতে যে অতিথিরা হাজির থাকবেন, অনুষ্ঠানে থাকাকালীন তারা কোন স্মার্টফোন নিয়ে ঢুকতে পারবেন না। অনুষ্ঠানের কোন ছবিও তোলা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

শোনা যাচ্ছে, দু’টি মার্কিন এবং একটি ভারতীয় ম্যাগাজিন সংস্থা ইতিমধ্যেই প্রিয়াঙ্কা-নিকের সঙ্গে বিয়ের ছবির জন্য চুক্তি করেছে। ফলে বিনা অনুমতিতে এই হাই প্রোফাইল দম্পতির কোন ছবি বাইরে আসবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গোটা উমেদ ভবন জুড়ে জ্যামার লাগানো হয়েছে। কেউ যাতে কোনভাবে প্রিয়াঙ্কা, নিকের ছবি তুলতে না পারেন, তার জন্য দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর