,

ক্ষুব্ধ ক্লপ বললেন, ‘পড়ে যাওয়াটা আসলে নেইমারের চালাকি!’

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কাছে হেরে গেছে জার্গেন ক্লপের দল লিভারপুল। প্যারিসে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে হারের পর তারকা ফরোয়ার্ড নেইমার ও রেফারির সমালোচনা করেছেন লিভারপুলের কোচ। নেইমারের নাটুকেপনায় তিনি ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। সেইসঙ্গে রেফারির বিরুদ্ধে এনেছেন পক্ষপাতিত্বের অভিযোগ। এই হারে প্রতিযোগিতার নকআউট পর্বে ওঠার পথটা কঠিন হয়ে গেছে গতবারের রানার্সআপদের জন্য।

রাশিয়া বিশ্বকাপে আহত হওয়ার নাটক করে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছিলেন নেইমার। প্যারিসের ম্যাচটিতেও ব্রাজিল ফরোয়ার্ডের আচরণে ক্ষুব্ধ ক্লপ বলেন, ‘এটা ছিল পিএসজির চালাকি। বিশেষ করে নেইমারের। কিন্তু অন্য সব খেলোয়াড়রাও এমনভাবে পড়ে যাচ্ছিল যেন সত্যি খুব গুরুতর কিছু। আমরাও শান্ত থাকতে পারিনি। আমরা আগ্রাসী ছিলাম আর দুর্ভাগ্যবশত নেতিবাচক আচরণে ভালো ফুটবল খেলা যায় না। আমরা হতাশ হয়ে পড়ি এবং রেগে গিয়েছিলাম।’

নেইমরের ওপর রাগ ঝেড়ে তিনি বলেন, ‘আপনি যদি পড়ে গিয়ে ভাব করেন যে আপনি মারা যাচ্ছেন, আর পরক্ষণেই উঠে দাঁড়ান; নিঃসন্দেহে এটা অখেলোয়াড়সুলভ আচরণ। কিন্তু আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। সেটাই আমাদের কাজ। যদি রেফারি তাদের (পিএসজি) এমন আচরণে বাঁধা না দেন, তবে আমাদের এর সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া কিছু করার ছিল না।’

ম্যাচটিতে বেশ কিছু সিদ্ধান্ত পছন্দ হয়নি ক্লপের। তিনি সমালোচনা করেছেন রেফারির। লিভারপুলের ছয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, ‘ম্যাচে যতবার বাধা দেওয়া হয়েছে তা একদমই ঠিক হয়নি। আমি কয়েকবার বলেছি, ইংল্যান্ডে আমরা টানা দুইবার ফেয়ার প্লে পুরস্কার জিতেছি। আর আজ রাতে আমাদের হলুদ কার্ডগুলো দেখে নিজেদের কসাইয়ের মতো লাগছে। আপনারা যা খুশি লেখেন বা ভাবেন, আমি পরোয়া করি না। আমি খুব ভালো করেই জানি, অন্য ৫০০ হলুদ কার্ডের থেকে এগুলো ভিন্ন ছিল।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী