,

বিশ্বজুড়ে ‘ফেসবুক মেসেঞ্জার’ ব্যবহারে বিঘ্ন

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেজিং অ্যাপ ‘ফেসবুক মেসেঞ্জার’ ব্যবহার করতে সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের। বিশ্বজুড়ে অনেকেই ফেসবুকে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু ব্যবহারকারীরা দেখতে পান তাদের ফেসবুক মেসেঞ্জার ডাউন। এই নিয়ে একই সপ্তাহে দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এ সমস্যা দেখা যায়। এতে করে বিপাকে পড়ে ব্যবহারকারীরা। ফেসবুক কর্তৃপক্ষ এ ঘটনাটি যান্ত্রিক সমস্যার কারণে ঘটছে বলে স্বীকার করেছেন। এর ফলে সারা বিশ্বে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের ভোগান্তি পোহাতে হয়।

এক সপ্তাহ আগে টানা একদিন ফেসবুক মেসেঞ্জার একই সমস্যায় পড়েছিল। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের একবার হোঁচট খেল মেসেঞ্জার। অনেকেই মেসেজ পাঠানো এবং প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়ে বলে জানা গেছে। আবার অনেকে অনলাইনে অন্যান্য ইউজারদের দেখতে পাচ্ছে না বলেও রিপোর্ট করেন।

প্রায় ৪০ শতাংশের দাবি, তারা মেসেঞ্জার সার্ভার কানেক্ট করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ৩২ শতংশ জানান, তারা কোনও মেসেজ পাচ্ছেন না, ২৭ শতাংশ জানান, সার্ভিসে লগ ইন করতে পারছেন না তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর