,

ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্য বিষয়ে চুক্তিতে অনুমোদন পুতিনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য বিষয়ক চুক্তিতে অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের ঘোষণা অনুসারে, প্রেসিডেন্ট পুতিন এই চুক্তিতে অনুমোদন দেয়ার পর এটি ফেডারেল আইন হয়ে গেছে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে চুক্তিটি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম শীর্ষস্থানীয় পার্স টুডে। এর আগে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমা ও ফেডারেল অ্যাসেম্বলিতে চুক্তিটি অনুমোদিত হয়।

এই চুক্তি বাস্তবায়ন হলে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও তাদের কাছ থেকে ব্যাপাক ভিত্তিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পাবে ইরান। রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে যুক্ত হতে পারবে ইরান।

ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন হলো একটা আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এতে আছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজস্তান।

সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা ও লোকজনের মুক্ত চলাচল এবং আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়কে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ২০১৫ সালে এই সংস্থা গড়ে তোলা হয়। সংস্থটিতে ইরানের যোগ দেয়ার বিষয়ে রাশিয়ার বিশেষ আগ্রহ ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর