,

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ (বৃহস্পতিবার) বিকালে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন মিলার। রবার্ট মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় এসে পৌঁছান।

এসময় কুশলাদি বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাও করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। আর্ল রবার্ট মিলারের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এর আগে মিলার আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূত, দক্ষিণ আফ্রিকায় মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ও ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সদ্য বিদায় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন মিলার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর