,

কাশিমপুর কারাগারে বালিশ পেল বন্দিরা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ এ কারাবন্দিদের মাঝে বালিশ ও টেলিভিশন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কারা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন কারাবন্দিদের মাঝে বালিশ ও টেলিভিশন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, জেলা কারাগারের সিনিয়র জেল সুপার নেছার আহমেদ, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান, ডেপুটি জেলার তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কারা কর্মকর্তারা।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ইফতেখার উদ্দীন বলেন, কারা ইতিহাসে প্রথম বন্দিদের মাঝে বালিশ বিতরণ করা হলো। ইতিপূর্বে প্রত্যেক কারাবন্দি তিনটি কম্বল পেত। যার একটি বালিশ হিসেবে ব্যবহার হতো।

তিনি আরও বলেন, এ পর্যন্ত বৃটিশ সময়ের আইনকানুন অনুয়ায়ী আমাদের দেশের কারাগারগুলো পরিচালিত হচ্ছে। কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে পরিচালিত করতে হলে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য নীতিমালা ও আইনের কিছু পরিবর্তন করা প্রয়োজন।

কারা মহাপরিদর্শক ইফতেখার উদ্দীন বলেন, শিগগিরই কারাগারের বন্দিদের সকালের নাশতা পরিবর্তন করা হচ্ছে। রুটির সঙ্গে শুকনা গুড়ের টুকরার পরিবর্তে সব্জি, হালুয়া এবং খিচুড়িসহ সপ্তাহের একেকদিন একেক আইটেম নাশতা সরবরাহের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি কারাবন্দিদের সবার মাঝে বালিশ ও কয়েকটি টেলিভিশন বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর