,

চার পেসারের জবাবেই চার স্পিনার

news-image

স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ মনে আছে? ভুলে যেতে চাওয়াই স্বাভাবিক। রীতিমতো দুঃস্বপ্নের সিরিজ। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট! পরের টেস্ট মিলিয়ে বাকি তিন ইনিংসে একবারও দলীয় সংগ্রহ দুই শ-র কোটা ছুঁতে পারেনি বাংলাদেশ। এই দুই টেস্টে বাংলাদেশের মোট ৪০ উইকেটের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের চার পেসার মিলে ভাগ করেছিলেন ৩৮ উইকেট! ঘরের পেসবান্ধব উইকেট দেখে চার পেসার খেলিয়ে ফায়দা লুটে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাহলে ঘরের মাঠে বাংলাদেশের ফায়দা লুটতে দোষ কোথায়?

ইঙ্গিতটা ঠিকই ধরেছেন। স্পিনবান্ধব উইকেটে কিংবা শক্তির জায়গা যেহেতু স্পিন তাই ঘূর্ণি উইকেট বানিয়ে ফায়দা তুলে নেওয়া। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ কিন্তু এই নীতি মেনে পুরোপুরি সফল। ওয়েস্ট ইন্ডিজের ২০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের ‘স্পিন কোয়ার্ট্রেট’—সাকিব, তাইজুল, নাঈম আর মিরাজ। কাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টেও কি দেখা যাবে এই ‘ঘূর্ণি চতুষ্টয়’?

সম্ভাবনা অনেক বেশি। প্রথমত, চট্টগ্রাম টেস্টের সফলতা। দ্বিতীয়ত, শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট সকালের সেশনে কিছুটা পেসবান্ধব থাকলেও অন্যান্য সময় স্পিনবান্ধব। আর বাংলাদেশেরও শক্তির জায়গাও স্পিন। সঙ্গে যোগ করুন, বোলিংয়ের ‘উইনিং কম্বিনেশন’ না ভাঙার বিষয়টি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খোলাসা করে কিছু না বললেও তেমন ইঙ্গিত দিয়ে রাখলেন, ‘আমাদের চেষ্টা থাকবে এই টেস্টেও যেন দুই দিক থেকে অ্যাটাক করতে পারি। এবং পার্টনারশিপে ভালো বল করতে পারি। সাধারণত যে উইকেট হয়ে আসছে ওরকম যদি হয় তাহলে পার্টনারশিপটা অনেক গুরুত্বপূর্ণ হবে।’

দুই প্রান্ত থেকে আক্রমণ বলতে সাকিব স্পিন আক্রমণকে বুঝিয়েছেন। চট্টগ্রাম টেস্ট দুই প্রান্ত থেকে জুটি বেঁধে বল করে সফলতার মুখ দেখেছেন তাইজুল-সাকিবরা। সাকিব তা দারুণ উপভোগ করেছেন, ‘অবশ্যই রাইটিং। একই সঙ্গে মনে হয় একটু চ্যালেঞ্জিং-ও। কারণ স্পিনাররা সব সময় বড় স্পেলে বল করতে চায়। যেটা আমি তাইজুল ছাড়া কাউকে দিয়ে করাতে পারিনি। আর দেখতেও ভালো লেগেছে, দুই দিক থেকে অ্যাটাক করতে পেরেছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী