,

রাজনীতি থেকে সাকা পরিবারের বিদায়!

news-image

ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর ফাঁসি হওয়ার পর থেকে তার পরিবার রাজনীতিতে অনেকটা কোণঠাসা। চট্টগ্রামে এবারই প্রথম সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের প্রার্থী নেই বিএনপিতে। দীর্ঘদিন ধরে উত্তর চট্টগ্রামে ভোটের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সাকা চৌধুরীর পরিবারের কেউ প্রার্থী হচ্ছেন না।

মূলত এর মাধ্যমে চট্টগ্রামের রাজনীতি থেকেও সাকা পরিবারের বিদায় হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই।

এবার ফটিকছড়ি থেকে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া থেকে ছেলে হুম্মাম কাদের চৌধুরী মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত এদের কেউই বিএনপির মনোনয়ন পাননি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল সাকা চৌধুরীর পরিবার নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ওই পরিবারের কেউ নির্বাচন করছেন না।

তবে কেউ কেউ এটিকে অঘটন উল্লেখ করে বলেছেন, নানা প্রতিকূল পরিস্থিতির কারণে এবার সাকা পরিবারের সদস্যরাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিল না। তাই তারা বিএনপির মনোনয়ন চাননি।

দলীয় সূত্রমতে, সাকা চৌধুরী বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বেশ কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আর যতবারই সংসদ নির্বাচন করেছেন, ততবার কোনো না কোনো আসনে বিজয়ী হয়েছেন।

রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির তিনটি আসন থেকে ছয়বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। প্রথম তিন সংসদ নির্বাচনে রাউজান থেকে এমপি হলেও পরের তিন নির্বাচনে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির দুটি আসনে নির্বাচন করেছিলেন। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হওয়ার সময় তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এসব কারণে চট্টগ্রামের রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপ খাটাতো সাকা পরিবার।

দলীয় সূত্র জানায়, সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে নিজ থেকেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। এ অবস্থায় নির্বাচনী লড়াইয়ে এবারই প্রথম সাকা পরিবারের কোনো সদস্য থাকছেন না নির্বাচনী লড়াইয়ে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর