,

অর্থ প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন সোনাক্ষী!

news-image

বিনোদন ডেস্ক : টাকা নিয়ে অনুষ্ঠানে না আসায় আইনি ঝামেলায় ফেঁসেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। ভারতের মুরাদাবাদের একটি ফ্যাশন কোম্পানি এই তারকা সুন্দরীসহ সাত জনের বিপক্ষে ৩৭ লাখ টাকা প্রতারণার মামলা করেছেন। ভারতের মুরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা অভিযোগে বলেছেন, তার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও হাজির হননি নায়িকা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- চলতি বছরে ৩০ সেপ্টেম্বর একটি ফ্যাশনের সংক্রান্ত অনুষ্ঠান আয়োজন করেছিলেন প্রমোদ শর্মা। সেখানে বিশেষ অতিথি হিসেবে সোনাক্ষী সিনহাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। একটি বিনোদন কোম্পানির মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রমোদ।

সোনাক্ষীর পারিশ্রমিক ৩৭ লাখ টাকা আগেই দিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সোনাক্ষী সিনহার ম্যানেজার মালাদিকা খুদে বার্তার মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে জানান- সোনাক্ষী সিনহা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এই বলিউড সুন্দরীর হঠাৎ মত বদল হওয়ায় রীতিমতো বিপাকে পড়েন ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড কোম্পানির মালিক প্রমোদ শর্মা। তাকে তড়িঘড়ি অনুষ্ঠানটি বাতিল করতে হয়। আর অনুষ্ঠান বাতিল করার অভিযোগে প্রমোদ শর্মাকে পুলিশ গ্রেফতার করে। প্রয়োজনীয় কাগজ দেখিয়ে শেষ পর্যন্ত তিনি পুলিশ হেফাজত থেকে মুক্তি পান।

ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড কোম্পানির মালিক প্রমোদ শর্মা এবার সোনাক্ষী সিনহার কাছে ২৮ লাখ রুপি ফেরত চান। কিন্তু এই বলিউড তারকার কাছ থেকে সেই অর্থ তিনি ফেরত পাননি।

জানা গেছে, দিল্লি পুলিশ বিষটির তদন্ত করছে। এই বিষয় সোনাক্ষী এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর