বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ টুকরা লাশের মূলহোতা গ্রেপ্তার, পরে বন্দুকযুদ্ধে নিহত

news-image

আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় আট টুকরা লাশের মূলহোতা ও অপহরণকারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়। আজ বৃহস্পতিবার ভোরে আশুরিয়ার নিশ্চিতপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম বাবলু হোসেন মুন্সী। সে বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।আহতরা হলেন- আশুলিয়ার থানার এসআই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য সাদ্দাম হোসেন, মামুন ও ফকরুল হোসেন।

বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, গত ১২ নভেম্বর নিশ্চিতপুরে ৮ টুকরা লাশের মূলহোতা ও অপহরণকারী বাবলুকে রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অপহরণকারী চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান গেলে আগে থেকে ওৎ পেতে থাকা অন্য সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্য অপহরনকারীদের ছোড়া গুলিতে বাবুল গুলিব্ধি হয়।তাকে উদ্ধার করে সাভার উপওজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর আশুরিয়ার নিশ্চিতপুর থেকে মেহেদী হাসান টিপু নামে এক ব্যক্তির ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ। তাকে অপহরণ করে হত্যা করা হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী