,

চ্যাম্পিয়নস লিগে বেঁচে রইল পিএসজির স্বপ্ন

news-image

স্পোর্টস ডেস্ক : গতবার দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল পিএসজি। চলতি মৌসুমেতো গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা! চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে ম্যাচে হারলেই ঘটে যাবে বিপত্তি। এমন দিনেই তো নায়ক বনে যাওয়ার সুযোগ। সে সুযোগ মুঠোবন্দী করেছেন পিএসজির সবচেয়ে দামি তারকা নেইমার। তাঁর গোলেই ফরাসি ক্লাবটি লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ দুষেছেন রেফারিকে। রেফারি নাকি বেশ কিছু বাজে সিদ্ধান্ত দিয়েছে মাঠে। সে যা-ই হোক। শুরু থেকেই বলের দখল নিয়ে খেলেছে লিভারপুল। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল ক্লপের শিষ্যরা। কিন্তু ম্যাচের ১৩তম মিনিটে হঠাৎই কী যেন হলো! ভার্গিল ফন ডিক বল ক্লিয়ার করতে গিয়েই ঝামেলাটা পাকান। ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বল চলে হুয়ান বার্নাতের কাছে। বার্নাতের নেওয়া শট দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করতে পারেননি লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। এর আগেই অবশ্য গোলের দেখা পেয়ে যেত স্বাগতিকেরা। প্রথমবার ডি মারিয়ার শট আটকে দেন অ্যালিসন। জাতীয় দলের সতীর্থ নেইমারের শট রুখে ইংলিশ ক্লাবকে রক্ষা করেন লিভারপুলের ব্রাজিলিয়ান এই গোলরক্ষক।

টমাস টুখেল আজকের ম্যাচের গোলের দায়িত্ব দেন কাভানির কাঁধে। যদিও শেষ দিকে এসে ফর্মেশন পাল্টে ওপরে তুলে আনেন নেইমারকেও। ম্যাচের ৩৭ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার-এমবাপ্পে-কাভানিরা। এমবাপ্পের বাড়ানো বলে পা ছোঁয়ান কাভানি। সেটা কোনোমতে ঠেকান অ্যালিসন। বল পেয়ে যান পিএসজির ‘পোস্টার বয়’ খ্যাত নেইমার। সহজেই বলের গায়ে ঠিকানা লিখে দেন সাবেক এই বার্সা তারকা। চ্যাম্পিয়নস লিগে এটি নেইমারের ৩১তম গোল। এই গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ডের খাতায় নাম লেখালেন নেইমার। চ্যাম্পিয়নস লিগে কোনো ব্রাজিলিয়ানের এটাই সর্বোচ্চ গোল। রেকর্ডটির আগের মালিক ছিলেন কাকা (৩০ গোল), রিভালদো (২৭ গোল)।
প্রথমার্ধেই গোল ব্যবধান কমায় অতিথিরা। লিভারপুলের মানেকে ফাউল করে বসেন ডি মারিয়া। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান জেমস মিলনার।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় সালাহর দল। গোল ব্যবধান বাড়াতে পারেনি নেইমাররাও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী