,

মেসি গোল করেছেন, করিয়েছেন

news-image

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে ন্যু ক্যাম্পে পিএসভিকে আতিথ্য দিয়েছিল বার্সেলোনা। নির্দিষ্ট করে বললে মেসির আতিথ্য পেয়েছিল পিএসভি। প্রথম লেগেরে ম্যাচটিতে মেসির হ্যাটট্রিকে বার্সেলোনা জিতেছিল ৪-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে এই মেসির কাছেই হেরে গেছে পিএসভি। চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে মেসি গোল করেছেন, করিয়েছেন। বার্সেলোনা ২-১ গোলের জয় নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে থেকেই উঠে গেল শেষ ষোলোতে।

বার্সেলোনা বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করেছিল দুই দলই। গোলমুখে বার্সেলোনা শট নেয় ২১টি। আর স্বাগতিকেরা গোলমুখে শট নেয় ২৩টি। পিএসভির খেলোয়াড়েরা ৯টি শটের লক্ষ্য ঠিক রাখতে পেরেছিল। অন্যদিকে মেসি-সুয়ারেজদের ৮টি শট লক্ষ্যে ছিল। প্রথমার্ধেই গোলের বেশ কিছু সুযোগ তৈরি করেছিল দুই দল। কিন্তু একটিও কাজে লাগেনি। এই যেমন ম্যাচের শুরুতেই চতুর্থ মিনিটে পিএসভির পেরিয়রোর ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে আটকে দেন টের স্টেগেন। ম্যাচের ১৬তম মিনিটে পেরিয়রার আরেকটি শট গোলপোস্টে বাধা পায়। ম্যাচের ৩৫ মিনিটে গোলের ভালো সুযোগ পায় কুতিনহো। মেসির বাড়ানো বল থেকে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের নেওয়া শট আটকে দেন পিএসভির গোলরক্ষক। মিনিট দু-এক পর গোলের দুর্দান্ত সুযোগ পায় ভিদাল। দুইবারের চেষ্টাতেও বল জালে জড়াতে না পারলে কাতালানদের স্কোর গোলশূণ্যই থেকে যায়।

প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে মেসির ট্রেডমার্ক দৌড়, রক্ষণচেরা পাস…এসব কিছু কাজে আসেনি প্রথমার্ধে। বরং ৪৫ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে পিএসভি। পিএসভি অধিনায়কের হেড বার্সেলোনার ক্রসবারে লাগলে বেঁচে যায় স্প্যানিশ জায়ান্টরা।

প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে এক এক করে তিন গোলের দেখা পায় দুই দল। ৬১ মিনিটে প্রথমে গোলের গিঁট খোলে বার্সেলোনাই। সেটা মেসির পা ছুঁয়েই। ইদানীং বার্সেলোনার ত্রাতা হিসেবে নিজেকে জাহির করা ডেম্বেলের সঙ্গে ওয়ান টু পাসে আক্রমণে যায় কাতালানরা। মেসির দুর্দান্ত শটে জাল খুঁজে নেয় বল। ৭০ মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। মেসির দুর্দান্ত ফ্রি কিকে পা ছুঁয়ে বল জালে জড়ান বার্সার স্প্যানিশ ডিফেন্ডার পিকে।
গোল হজম করে খেলায় ফেরার চেষ্টা করে পিএসভি। ৮২তম মিনিটে ডি জংয়ের গোলে ব্যবধান কমিয়ে সে ইঙ্গিতও দেয় স্বাগতিকেরা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর