,

পূজার মাধ্যমে শুরু নিক-প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে গণেশ পূজায় অংশ নেন নিক-প্রিয়াঙ্কা। এসময় দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, পূজার আনুষ্ঠানিকতা শেষ করেই যোধপুরের উদ্দেশ্য রওনা দেবেন নিক-প্রিয়াঙ্কা।রাজস্থানের যোধপুরেই অনুষ্ঠিত হবে এই তারকা যুগলের বিয়ের আয়োজন।
আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে বলিউড তারকা প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ের আনুষ্ঠানিকতা, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

বিয়ের মূল অনুষ্ঠান হবে যোধপুরের উমেদ প্যালেসে আগামী ১ ডিসেম্বর, এদিন হবে গায়ে হলুদের অনুষ্ঠান। ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ে হবে হিন্দুরীতিতে। ৩ ডিসেম্বর খ্রিষ্টানরীতিতে বিয়ে করবেন এই দুই তারকা।

এর আগে মেহরানগড় দুর্গে ২৯ নভেম্বর হবে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিশেষ সংগীতের অনুষ্ঠান। ৩০ নভেম্বর আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে পার্টি। নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠজনেরা এই পার্টিতে অংশ নেবেন।

প্রিয়াঙ্কা-নিক গত বৃহস্পতিবার ভারতের দিল্লিতে আসেন। সেখানে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিংয়ে অংশ নেন প্রিয়াঙ্কা। এরপর সোমবার ছবিটির শুটিং শেষ করে মুম্বাই ফেরেন প্রিয়াঙ্কা। বুধবার বিকেলে বিশেষ হেলিকপ্টারে চড়ে যোধপুরে যাবার কথা রয়েছে এই জুটির।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর