,

ভোট চান ঐশী

news-image

বিনোদন প্রতিবেদক : চীনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঐশী। এখন চলছে প্রতিযোগিতার ‘হেড টু হেড’ রাউন্ড। ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর জানা যাবে এই রাউন্ডের সেরাদের নাম।এক ভিডিও বার্তায় সবাইকে ভোট দেয়ার জন্য আহ্বান করেছেন ঐশী।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাবজয়ী ঐশী বলেন, ‘আপনারা যারা লাইক কমেন্ট করে আমার পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই। এই সময় আমার অনেক ভোট দরকার। ‘হেড টু হেড’ চ্যালেঞ্জে চারটি পদ্ধতিতে আমাকে ভোট করতে পারেন। আপনারা ভোট দিয়ে আমার পাশে থাকুন, বাংলাদেশের পাশে থাকুন।’মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘হেড টু হেড’ চ্যালেঞ্জ বিভাগে উত্তীর্ণ প্রতিযোগীরা সুযোগ পেয়ে যাবেন সেরা ত্রিশে যাওয়ার।চীনের সানাইয়া শহরে আগামী ৮ ডিসেম্বর বসবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আসর। সেদিন জানা যাবে, এবার আসরে কে হচ্ছেন বিশ্ব সুন্দরী?  প্রতিযোগিতার এবারের আসরে ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের ঐশী।

পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গত ১০ নভেম্বর চীনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর