,

কাবুলে আবারও বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটি কর্মকর্তারা।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এই বিস্ফোরণটি ছিল মূলত গাড়ি বোমা। এই হামলায় ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান জি-ফোর-এসকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী নাসরাত রাহিমী বলেন, হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি।

এদিকে কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, অন্তত ৬ জন গুরুতর আহত ব্যক্তিকে হামলার স্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানাতে পারেননি তিনি।
বিস্ফোরণের আগে ওই এলাকায় গুলির শব্দ পাওয়া যায়। এ সম্পর্কে বসির বলেন, প্রথম দিকে গুলির আওয়াজ পাওয়া গেছে কিন্তু কিছুক্ষণ পরই সেটা থেমে যায়।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কয়েকদিন ধরে তালেবান ও আইএস আফগানিস্তানে বেশ সক্রিয় হয়ে উঠেছে। এজন্য ধারণা করা হচ্ছে, এই দুটি গ্রুপের কোনও একটি বিস্ফোরণ ঘটিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর