,

বছরের শেষ টেস্টে অবদান রাখতে চান মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটে চলতি বছর সর্বোচ্চ চারটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক ও বিরাট কোহলি। বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুলের কাছে সুযোগ রয়েছে ভারতের অধিনায়ককে টপকিয়ে যাবার। যদিও চলতি বছর কোহলি আরও দুটি ম্যাচ খেলতে পারবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষের এই সিরিজটি শেষ হবে আগামী বছর। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বছরের শেষ টেস্টটি খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে শুক্রবারে শুরু হতে চলা এই টেস্টে সেঞ্চুরি তুলে নিলে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান থেকে এগিয়ে থাকার সুযোগ রয়েছে বাম-হাতি এই ব্যাটসম্যানের কাছে। তবে ব্যক্তিগত অর্জন নয়, দলের জন্য অবদান রাখাটাই মূল বিষয় এই তারকার কাছে।

আজ বুধবার অনুশীলনের পর সাংবাদিকদের কাছে মুমিনুল বলেন, আমি ওইভাবে চিন্তা করছি না যে আমার আরেকটা সুযোগ আছে। সবসময় চেষ্টা করি টিমের জন্য যতটুক করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, যেভাবে পরিকল্পনা করি। আমার যে রুটিন ওভাবে খেলতে চেষ্টা করি। হলে হইলো, না হলে না হলো।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বছরের শেষ টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা। আর এতে ভালো কিছু উপহার দেয়ার জানিয়ে ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেছেন, বছরের শেষে এসে সেঞ্চুরি দিয়ে শেষ করবো, এভাবে ভেবে মাঠে নেমে পারফর্ম করা খুব কঠিন। বছরের শেষ ম্যাচ হওয়ায় অবদান রাখার চেষ্টা করবো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী