,

অনুশীলনে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ‘দেশের পতাকা হাতে দেশের জন্য দৌড়ানোর মতো গর্ব আর কিছুতেই নেই। পায়ে আরও হাজারটা অস্ত্রোপচার হলেও দৌড় থামাতে চাই না।’ কথাটা অদম্য এক নায়ক মাশরাফি বিন মুর্তজার। এখানেই থেমে যেতে চান না। থামবেনই বা কেন। যার কাছে ক্রিকেটটাই সবার উপরে। এই ক্রিকেটের সঙ্গে কোনও ‘আপোস’ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

নড়াইল-২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ঠিকই কিন্তু মনটা পড়ে আছে ২২ গজের সবুজ মাঠে।

গেল ১১ নভেম্বর ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র নেয়ার পর থেকে গুরুত্বপূর্ণ কোনও কাজ ছাড়া বের হননি ঘর থেকে।

কথা উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না তিনি। এ নিয়েও কথা কম হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট পাড়ায়ও।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাশরাফি খেলবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। পারিবারিক সূত্র আগেই জানিয়েছিল, সিরিজ শেষ করার পরই নড়াইলে নির্বাচনী প্রচারণনায় অংশ নিতে নড়াই ফিরবেন তিনি।

ওয়ানডে সিরিজে খেলার কথা জানালেও গত কয়দিন ধরে নিরব ছিলেন। তবে ফেসবুকে নিজের ফ্যান পেজে জানিয়ে দেন তার ভবিষ্যত ক্রিকেট এবং রাজনীতিতে যোগ দেয়া নিয়ে। ওই পোস্টে স্পষ্ট জানিয়ে দেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনও আপোস নয়।

গতকাল বুধবার ফিরেছেন ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে। টেস্ট দলের অনুশীলন শেষে নিজে একাই সময় দিয়েছেন জিমনেশিয়ামে। ঘুরে দেখেন শের-ই-বাংলার সেন্টার উইকেটও। অনেক্ষণ মাঠে থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি টাইগার অধিনায়ক।

আগামী ৯ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ঢাকাতেই হবে। বাকি একটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী