,

সারাদেশে মনোনয়ন দাখিল হয়েছে ৩ হাজার ৫৬টি: ইসি সচিব

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একদশ সংসদ নির্বাচনে ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মনোনয়নের মধ্যে ঢাকা ৭০৮ জন, চট্টগ্রাম ৬৮৮ জন, সিলেট ১৭৭ জন, রাজশাহী ৩৫৩ জন, খুলনা ৩৫১ জন, বরিশাল ১৮২ জন, ময়মনসিংহ ২৩৬ জন, রংপুর ৩৬১ জন দাখিল করেছেন।

তিনি আরও বলেন, মনোনয়নের মধ্যে ঢাকা ৮-এ মনোনয়ন পেয়েছেন সর্বোচ্চ ২২ জন। মাগুরা-২ আসন থেকে সর্বনিম্ন মনোনয়ন দাখিল করেছেন চার জন।

ইসি সচিব বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেন সারাদেশ থেকে ৩৯ জন। এরমধ্যে ২৩টি সঠিকভাবে পূরণ হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এ মনোনয়ন দাখিল করেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর