,

মঞ্চে নাচতে নাচতেই মৃত্যু হলো কিশোরীর (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মঞ্চে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১২ বছর বয়সী কিশোরী। গত মঙ্গলবার মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় এক নাচ প্রতিযোগিতার আয়োজন করে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর সেখানেই মারা যান ওই কিশোরী। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, স্টেজে উঠে এক হিন্দি গানে তাল মিলিয়ে নাচতে শুরু করেন আনিশা শর্মা। নাচ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে আছড়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। এ সময় আয়োজকরা অনেক চেষ্টার পরও তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কান্দিবলির পশ্চিম লালজি পাড়ায় গত ২৩ নভেম্বর থেকে নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সেখানে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনিশা।

আয়োজকরা জানিয়েছে, আনিশা পশ্চিম কান্দিবলিতে থাকত। সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা।

https://youtu.be/8S83TWtHIYM?t=34

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর