,

ভারতের চলচ্চিত্র উৎসবে অপু

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। তিনদিন ব্যাপী এই উৎসবে কলকাতার বাংলা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এ উৎসবের বিশেষ দূত হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নির্বাচিত করা হয়েছে। সঙ্গে তাকে বিশেষ সম্মাননাও দেয়া হবে।

অপু বিশ্বাস বলেন, ‘উৎসব আয়োজকদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা আমাকে উৎসবের জন্য বাংলাদেশের দূত হিসেবে নির্বাচিত করেছে। শুধু তাই নয়, ক্যারিয়ারে সর্বাধিক ছবির নায়িকা হওয়ার স্বীকৃতিস্বরূপ তারা আমাকে বিশেষ সম্মাননা দেওয়ার কথাও বলেছেন। তাদের এই সম্মানে আমি সত্যি আনন্দিত।’

জানা গেছে, উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রটি। ছবির অভিনেত্রী হিসেবে এ আয়োজনে জয়া আহসানও যাবেন।

হায়দ্রাবাদ বাঙালি সমিতি আয়োজিত ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৮’ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে অপু বিশ্বাস অংশ নেবেন ৭ ও ৮ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর