,

নির্বাচনে কেন পর্যবেক্ষক পাঠাবে না ইইউ, জানালেন আবাসিক প্রতিনিধি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ ইইউ’র আবাসিক প্রতিনিধি রেনজে টেরিংক বলেছেন, ‘এত স্বল্প সময়ের মধ্যে পর্যবেক্ষক টিম গঠন করা সম্ভব নয়, তাই এ সিদ্ধান্ত।’

বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়ে তিনি বলেন, ‘তবে ছোট আকারের একটি বিশেষজ্ঞ দল থাকবে যারা নির্বাচনকালীন পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করবে।’

এই নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আবাসিক প্রতিনিধি বলেন, ‘একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ।‘

এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না জানিয়ে একটি বিবৃতি দেয় ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। এতে বলা হয়, ‘ইউরোপীয় পার্লামেন্ট এবার নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না। ফলে নির্বাচনের প্রক্রিয়া বা পরবর্তী ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবেন না তারা।’

এমনকি ইপির কোনো সদস্যকে এই নির্বাচন (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর্যবেক্ষণ করা বা এ বিষয়ে কোনো মন্তব্য করার অনুমতি দেওয়া হয়নি।

বিবৃতিতে তারা আরও জানায়, ‘আমাদের কোনো সদস্য যদি এ বিষয়ে কোনো মন্তব্য করেন,তবে তা কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পার্লামেন্টের ভাষ্য হবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর