,

আ.লীগে যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে হাবিবুর রহমান দুলাল বলেন, ‘বিএনপির এই নোংরা, ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে আমি উন্নয়ন-অগ্রগতির শেখ হাসিনার যে রাজনীতি, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমি আওয়ামী লীগে যোগদান করেছি।’

পরে দিনাজপুর-২ আসনে নৌকা প্রার্থী হিসেবে খালিদ মাহমুদ চৌধুরীর মনোনয়নপত্র জমা দিতে যান হাবিবুর রহমান দুলাল। আওয়ামী লীগে যোগদানের আগে বিএনপি থেকে পদত্যাগ করেন উপজেলা বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলীসহ উপজেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর