,

ফেড কাপের ফাইনালে মারামারির ঘটনায় চার ফুটবলারের শাস্তি

news-image

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যেকার ম্যাচে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা। যার কারণে ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। ঐ ঘটনায় অভিযুক্ত চার ফুটবলারকে আজ শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শাস্তি পাওয়া চরে ফুটবলারের মধ্যে আছেন সুশান্ত ত্রিপুরা, তৌহিদুল আলম সবুজ, মামুন মিয়া ও নাবীব নেওয়াজ জীবন। এদের মধ্যে সুশান্ত ত্রিপুরা ও সবুজ বসুন্ধরা কিংসের হয়ে খেলেন এবং মামুন মিয়া জীবন আবাহনীর হয়ে খেলেন।

ফেড কাপের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিরি তথ্যের ভিত্তিতে বসুন্ধরার সুশান্তকে ৮ ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেছে বাফুফে। তাছাড়া বসুন্ধরার সবুজ ও আবাহনীর মামুনকে ৬ ম্যাচ নিষিদ্ধের সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। তাছাড়া আবাহনীর জীবনকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছে বাফুফে।

গত ৩ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপ ২০১৮’র ফাইনালে ৩-১ গোলে জিতে রেকর্ড শিরোপা জয় করেছিল আবাহনী। ঐ ম্যাচে মারামারির ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ঐ চার ফুটবলার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী