,

৩০০ আসনে ৩ হাজার মনোনয়নপত্র জমা

news-image

ঢাকার সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ জালাল জানিয়েছেন, ঢাকা মহানগরীর ১৫টি আসনে মোট ২১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।ঢাকা-৪ আসনে ১৫ জন, ঢাকা-৫ আসনে ১৩ জন, ঢাকা-৬ আসনে ১৩ জন, ঢাকা-৭ আসনে ১৯ জন, ঢাকা-৮ আসনে ২২ জন, ঢাকা-৯ আসনে ১০ জন, ঢাকা-১০ আসনে ৯ জন, ঢাকা-১১ আসনে ১১ জন, ঢাকা-১২ আসনে ৮ জন, ঢাকা-১৩ আসনে ১২ জন, ঢাকা-১৪ আসনে ১৩ জন, ঢাকা-১৫ আসনে ১৬ জন, ঢাকা-১৬ আসনে ১০ জন, ঢাকা-১৭ আসনে ২৭ জন ও ঢাকা-১৮ আসনে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অনলাইনে মোট ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এরমধ্যে পূর্ণাঙ্গভাবে ফরম পূরণ করেছে ২৩টি; এগুলো সঠিক রয়েছে। বাকি ১৬টিতে অপূর্ণাঙ্গ তথ্য রয়েছে বলে ইসি সচিব জানান। ফলে বাছাইয়ে এগুলো বাদ যাচ্ছে।এই ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র ২ ডিসেম্বর বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। এরপর কেউ যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান, তাদের জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় থাকছে।

প্রার্থিতা প্রত্যাহারের সময় ফুরোনোর শেষে প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার। প্রচার শেষে আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।দশম সংসদ নির্বাচন বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত হলেও এবার সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আশা করা হচ্ছে।নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করে এলেও বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিকগুলো নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর