,

৫ আসনে বদলে গেলো আওয়ামী লীগের প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি আসনে প্রার্থী বদল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর আগে, সারা দেশের ২৩০টি আসনে মনোনীত প্রার্থীদের চিঠি দেয় দলটি। মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে পাঁচ আসনে নতুন প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চাঁদপুর-৪ আসনে প্রথম দলীয় মনোনয়ন পেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়াকে। খেলাপি ঋণের কারণে তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ কারণে প্রার্থী বদলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

অন্যদিকে খেলাপি ঋণ থাকায় চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়নের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে। সেখানে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন নুরুল আমিন রুহুল।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছিলেন চিত্রনায়ক ফারুক। ওই আসনে মঙ্গলবার নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহে আলম। এই আসনে আগে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে।

পরিবর্তন করা হয়েছে নড়াইল-১ আসনেও। সেখানে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিকে। পরিবর্তন করে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়া ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর প্রবীণ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর