,

বীর ছবিতে শাকিবের নায়িকা মৌমিতা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘আম্মাজান’ খ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত নির্মাণ করতে যাচ্ছেন তার ৫০তম ছবি। আর এ ছবিতে থাকছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। শাকিব খানকে চুক্তিবদ্ধ করা হলেও এ ছবির নায়িকা কে হবে তা নিয়ে চিত্রপাড়ায় অনেক কথা শুনা যাচ্ছিল।

গত ২৫ নভেম্বর সন্ধ্যায় এ ছবিতে শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা মৌমিতা মৌকে চুক্তিবদ্ধ করা হয় বলে নিশ্চিত করেন মৌমিতা। এ ছবির দুই নায়িকার আরেক নায়িকা কে হবেন তা এখনও নিশ্চিত নয়।

মৌমিতা এই প্রতিবেদককে বলেন, ‘ছবির গল্প ভালো লেগেছে। আমার চরিত্র প্যারালাল। গুণী নির্মাতা ও শাকিব ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। তাদের সঙ্গে কাজ করতে পারছি এটা খুব ভালো লাগছে। আগামী বছরের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা যায়।’

এদিকে, মৌমিতার সর্বশেষ মালেক আফসারি পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি মুক্তি পেয়েছিলো। এদিকে শেষের দিকে রয়েছে ‘তোলপাড়’, ‘রাগী’ ও ‘অন্ধকার জগত’ শুটিং। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর