,

শেষমুহূর্তে বিএনপিতে যোগ দিলেন অর্ধ শতাধিক আ.লীগ নেতাকর্মী

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারাটি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার রাত ৮টায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সারাদেশের মতো লালমনিরহাটেও নিজেদের ভুল বুঝতে পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করছে। আজও অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে এসেছে।

সদ্য যোগদানকারী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘তিনি একজন ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরও আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সন্ত্রাসী নেতাকর্মীরা তার ওপর নগ্ন হামলা চালায়। ওই হামলায় তিনি মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তিনি ওই ঘটনার বিচার চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকের বরাবর লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাননি। উল্টো তারই দোষ ধরে ভুল স্বীকার করতে বলা হয়। তখনই তিনি বুঝতে পারেন ওই দলে (আওয়ামী লীগে) কোনো ভালো মানুষ থাকতে পারেন না। এ জন্যই তিনি আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে প্রায় অর্ধ শতাধিক সহকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন, বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর