,

ওয়ার্নারের পর বিপিএলে স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্স, এলেক্স হেলস, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থিতি নিশ্চিত হয়েছে আরও আগেই। আছেন ক্রিস গেইল, আফ্রিদিদের মতো তারকারাও। এবার এই তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞায় পড়ে। এই সুযোগটা লুপে নিলো বিপিএলের অন্যতম সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ সোমবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল পেজ থেকে নিশ্চিত করা হয় স্মিথের দলে ভেড়ানোর খবর।

একই অপরাধে অপরাধী আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স।
ভিক্টোরিয়ান্সদের অফিসিয়াল ফ্যান পেজে স্মিথের একটি ছবি দিয়ে পোস্ট করা হয়, ভিক্টোরিয়ান্সদের দলে যুক্ত হলেন অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি স্পেশালিষ্ট। আইপিএল, বিগ-ব্যাশ সহ বিশ্বের অনেক বিখ্যাত টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাতিয়ে তিনি এই প্রথম আসছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল মাতাতে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ সালে মাশরাফী বিন মোর্ত্তজার হাত ধরে প্রথমবার শিরোপা জিতেছিল। এরপর শেষ দুই আসরে আর কোনও শিরোপা জিতেছে না পারলেও এবার শিরোপা পুনরুদ্ধার করতে চায় কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর