,

বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র

news-image

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। কেউ প্রার্থী হতে চাইলে তাকে বুধবার বিকাল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর তা আর গ্রহণ করা হবে না। এছাড়া কেউ চাইলে নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এদিকে, মননোনয়পত্র জমাদানের সময় বেশ কিছু নির্দেশনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মন্ত্রী ও এমপিদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। কোনো প্রার্থী পাঁচ থেকে সাতজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। শোডাউন বা সভা-সমাবেশ করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না। তবে যাতায়াতের জন্য শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। কিন্তু হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না।

ইসি সচিব বলেন, ‘রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনো ধরনের শোডাউন করতে পারবেন না। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কোনো কোনো স্থানে এ ধরনের শোডাউনের তথ্য আমরা পেয়েছি। আমরা রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছি এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর