,

ব্যাংককে আমজাদ হোসেনের চিকিৎসা শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসা শুরু হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সটি ব্যাংককে পৌঁছায়।

জানা গেছে, আমজাদ হোসেনের সঙ্গে রয়েছেন তার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান।

ব্যাংকক থেকে তাঁর ছোট ছেলে সোহেল আরমান গণমাধ্যমকে বলেন, এখানে আসার সঙ্গে সঙ্গে বাবার চিকিৎসা শুরু হয়েছে। খুব ভালো চিকিৎসা হচ্ছে। সবার কাছে বাবার জন্য দোয়া চাইছি।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর নিজ বাসভবনে আমজাদ হোসেনে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়৷কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান