,

এবারই প্রথম নির্বাচনের দায়িত্বে গ্রাম পুলিশ

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গ্রাম পুলিশ ব্যবহার করতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব। গতকাল মঙ্গলবার আইন শৃঙ্খলাবাহিনীর অর্থ বরাদ্দ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

গতকাল নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “এ বছর আমরা নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। সেটি হলো এ বছর থেকে গ্রাম পুলিশকে নির্বাচনী কাজে ব্যবহার করব।”

জানা গেছে, দফাদার ও মহলদার মিলে সারা দেশে প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশ রয়েছে।

সভা প্রসঙ্গে সাংবাদিকদের ইসি সচিব আরো বলেন, “মঙ্গলবারের আইন শৃঙ্খলাবাহিনীর অর্থ বরাদ্দ বিষয়ক সভায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট সংক্রান্ত আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি আগামী এক সপ্তাহের মধ্যে বাজেট দাখিল করতে। আনসার বাহিনীকে আমরা শতভাগ টাকা অগ্রিম বরাদ্দ দেব। অন্য বাহিনীগুলোকে ৫০ ভাগ বরাদ্দ অগ্রিম দেব।”

উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। পরে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দলের দাবির মুখে ১২ নভেম্বর নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান