,

প্রয়োজনে এরশাদকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে : কাদের

news-image

ফেনী প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রাজনৈতিকভাবে নয়, সত্যিকারভাবইে অসুস্থ বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রয়োজনে তাকে দুই/এক দিনের মধ্যে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এরশাদের ৯০/৯২ বছর বয়স হয়েছে। তিনি অসুস্থ হতেই পারেন, এখানে হাসাহাসির কিছু নেই। যে কেউ যে কোন সময় অসুস্থ হতে পারে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনবিচ্ছিন্ন দলছুট নেতারা ঐক্যফ্রন্টে যেতেই পারে। নেতায় নেতায় ঐক্য করছে এতে জনগণের কিছু আসে যায় না। নির্বাচনে তেমন কোন প্রভাব পড়বে না।

খালেদা জিয়ার রায়ের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায় আদালতের বিষয়, এখনে সরকার ও আওয়ামী লীগের কিছুই করার নেই।

মতবিনিময়কালে ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস নিজাম উদ্দিন হাজারী, সভাপতি আবদুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা ও যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর