,

ফের আলোচনায় ডা. জাফরুল্লাহ

news-image

অনলাইন প্রতিবেদক : ফোনালাপে তারেক রহমানের একক কর্তৃত্ববাদের উপর মন্তব্য করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় গণস্বাস্থ্যের কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। তারেক সাহেব লন্ডন থেকে বইসা বইসা হুকুমনামা দেবেন, তোমরা এইটা কর না… এইটা ঠিক না বলে ফোনালাপে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ। পিরোজুপর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার সারোয়ারের সঙ্গে ডা. জাফরুল্লাহর একটা ফোনালাপ ফাঁস হয়েছে। যেখানে একথা বলেন ডা. জাফরুল্লাহ। দলীয় সিদ্ধান্তের বাইরে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ের ক্লার্ক দলীয় মনোনয়ন পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে এ ফোনালাপে। নিচে ফোনালাপের কথাগুলো তুলে ধরা হলো।

 ব্যারিস্টার সারোয়ারঃ স্যার আসসালামু আলাইকুম, ব্যারিস্টার সারোয়ার বলছি।
 ডা. জাফরুল্লাহ: অ্যা, কে?
 ব্যারিস্টার সারোয়ারঃ স্যার, ব্যারিস্টার সরোয়ার, পিরোজুপর-১।
 ডা. জাফরুল্লাহঃ জি বলেন, হ্যা হ্যা।
 ব্যারিস্টার সারোয়ারঃ স্যার ঐ যে টিটু ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, হোটেল লেকশোরে।
 ডা. জাফরুল্লাহঃ হ্যা হ্যা
 ব্যারিস্টার সারোয়ারঃ স্যার, কালকে প্রথমে একটু ঝামেলা হইছিলো, পরে ঠিক হয়ে গেছে। রাত ১১টার সময়ে নমিনেশন পেপার পেয়েছি।
 ডা. জাফরুল্লাহঃ অ্যা, পরে হইছে নমিনেশন?
 ব্যারিস্টার সারোয়ারঃ হ্যা হ্যা, পরে। প্রথমে একটু ঝামেলা করছিল, প্রথম স্যার।
 ডাঃ জাফরুল্লাহঃ তাই? কেন?
 ব্যারিস্টার সারোয়ারঃ ঝামেলা করছিল, ওইখানে আমি জানি আমার সিদ্ধান্ত হইয়া আছে। কিন্তু তারা করছে কি, ওইখানে ওই ভিতর থেকে কোনো ক্লার্ককে বা কেউ ম্যানুপুলেট হইয়া, ভিতরে এরকম আগেও হইছে, ওইখানে জেপি লেইখা রাখছে, জাতীয় পার্টি লেইখা রাখছে। পরে যখন মহাসচিবকে বললাম। পরে কারেকশন করে দিছে। এরকম ম্যানুপুলেশন আরও হচ্ছে। এদিকে খেয়াল রাইখেন। স্যার দোয়া কইরেন।
 ডা. জাফরুল্লাহঃ একদিকে ম্যানুপুলেশন হচ্ছে আবার তারা (চেয়ারপার্সনের কার্যালয়ের কর্মচারীরা) ওভার ওয়াচ… কোনো কিছু সিস্টেমেট্যাকালি করেনাই তো।
 ব্যারিস্টার সারোয়ারঃ স্যার এক্সাক্টলি। এই যে, যখন দলীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে, তারেক সাহেব এপ্রোভড করেছে। How a clerk or official staff change it? কীভাবে একটা ক্লার্ক দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে?
 ডা. জাফরুল্লাহঃ না, না, এইটাও খারাপ। তারেক সাহেব ওইখান থেকে বইসা বইসা হুকুমনামা দেবেন, তোমরা এইটা কর না… এইটা ঠিক না। এখানে নিজেদের কাছে কিছু ক্ষমতা ছাড়তে হবে। এটা না হলে তো… নিজেদের মধ্যে আলাপ-আলোচনায় না আসলে। এখানে অনেকে আছে নমিনেশন দিলে লাভ হতো। পুলিশের কাউকে নমিনেশন দেওয়া হয় নাই। দিলে লাভ হতো। অথচ আওয়ামী লীগ দিছে।
 ব্যারিস্টার সারোয়ারঃ স্যার, দোয়া কইরেন। আমি নমিনেশন পেপার সাবমিট করতে যাচ্ছি পিরোজপুর। অন দ্য ওয়ে টু পিরোজপুর স্যার, দোয়া কইরেন স্যার।
 ডা. জাফরুল্লাহঃ গুড লাক। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর