,

মুক্তি পেলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান বলে জানিয়েছন তার ব্যক্তিগত সহকারি মুকসেদুর রহমান আবির।

এর আগে দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে তার আপিলও শুনানির জন্য গ্রহণ করে আদালত। সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ জামিনের এ আদেশ দেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রফিকুল ইসলাম মিয়াকে আপিল করেন তার আইনজীবী ব্যারিস্টার রাগীফ রউফ চৌধুরী। একই সঙ্গে তার অসুস্থতার কারণে জামিন আবেদন করা হয়।

উল্লেখ্য, সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় গত মঙ্গলবার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের জেল দেন ঢাকার বিশেষ জজ-৬ আদালত। রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওইদিনই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর