,

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন করলে ব্যবস্থা : ইসি সচিব

news-image

নিউজ ডেস্ক : মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন বা সভা সমাবেশ করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মন্ত্রী ও এমপিদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। কোনো প্রার্থী ৫ থেকে ৭ জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

খালেদা জিয়ার মনোনয়নপত্রের বিষয়ে তিনি বলেন, উনার মনোনয়নের বিষয়টি আইনি বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।

সচিব বলেন, দলীয় প্রধান ছাড়া নির্বাচনী কাজে কেউ হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী কাজে যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবে। তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না।

আগাম প্রচারণার বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে সচিব বলেন, রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনো ধরনের শোডাউন করতে পারবেন না। ইতোমধ্যে মনোনয়মপত্র জমা দেওয়ার আগে কোনো কোনো স্থানে এধরনের শোডাউনের তথ্য আামরা পেয়েছি। আমরা রির্টানিং অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

রির্টানিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা নেই উল্লেখ করে হেলালুদ্দীন আহমেদ বলেন, জনপ্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে, তারা যেন কেউ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ না করেন। রিটার্নিং কর্মকর্তারাও যেনো কারো ব্রিফে অংশ না নেন। তবে রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার বিষয়ে কোনো চিঠি দেওয়া হয়নি।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়টি আচরণবিধিতে আনার সুযোগ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় যেনো অপপ্রচার না হয় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর